ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, ফরিদপুর

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে

2026-05-24T11:27:34+00:00
2026-05-24T12:41:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:২৭ এএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ১২:৪১ পিএম
গ্রাফিক : সময়ের আলো
ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)। তার বাড়ি মাদারীপুর জেলার সৈদারবালি এলাকায়। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বালিয়া মোস্তফাপুর এলাকার মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও মাজেদা আক্তার (৪৮) নিহত হয়েছেন।



দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/আআ



  বিষয়:   ফরিদপুর  বাস  অ্যাম্বুলেন্স  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: