ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।রবিবার (২৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত

2026-05-24T13:02:43+00:00
2026-05-24T13:04:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:০২ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ১:০৪ পিএম
ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : সময়ের আলো
নোয়াখালীর হাতিয়ায় ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।

রবিবার (২৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন। 


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে উপজেলার আলী বাজার সংলগ্ন এলাকায় ডাকাত খোকনের আস্তানায় এ অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আলম সুজন বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

/মহু
  বিষয়:   ডাকাত  অভিযান  অস্ত্র  গুলি  উদ্ধার  নোয়াখালী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: