বিশ্বকাপ নিয়ে মেয়রের উদ্যোগ, উচ্ছ্বসিত নিউইয়র্ক সিটির বাসিন্দারা

ক্রীড়া ডেস্ক

খেলা

নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ৫০ ডলারে বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা করেছেন মেয়র জোহরান মামদানি। এই উদ্যোগের ফলে মেয়রকে প্রশংসায় ভাসিয়েছেন

2026-05-24T15:16:07+00:00
2026-05-24T15:16:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপ নিয়ে মেয়রের উদ্যোগ, উচ্ছ্বসিত নিউইয়র্ক সিটির বাসিন্দারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:১৬ পিএম 
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ৫০ ডলারে বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা করেছেন মেয়র জোহরান মামদানি। এই উদ্যোগের ফলে মেয়রকে প্রশংসায় ভাসিয়েছেন শহরটির বাসিন্দারা। তবে লটারির মাধ্যমে এই টিকিট পাওয়া লাগবে বলে অনেকের অবশ্য মন খারাপ। 

স্বাগতিক দেশ হিসেবে আমেরিকায় বিশ্বকাপ উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে। সেই উন্মাদনায় এবার নতুন চমক দেখালো নিউইয়র্ক সিটি। মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাও আবার লটারির মাধ্যমে।

বিশ্বকাপকে সামনে রেখে উৎসবের রঙে সেজেছে নিউইয়র্কের টাইমস স্কয়ার। বিশাল বিলবোর্ড, ফুটবল স্টোর আর সমর্থকদের উত্তেজনায় জমে উঠছে শহর। বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম যেখানে অনেকের নাগালের বাইরে, সেখানে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বিশেষ লটারির। এক হাজার টিকিট মাত্র ৫০ ডলারে দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের।


নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পাঁচটি গ্রুপ ম্যাচ এবং দুটি নকআউট ম্যাচের টিকিট থাকবে এই অফারে। আর এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস নিউইয়র্কবাসীর মাঝে।

২৫ মে থেকে শুরু হবে এই লটারি কার্যক্রম। নির্বাচিত বিজয়ীরা দুটি করে টিকিট কিনতে পারবেন। থাকবে ফ্রি বাস সার্ভিসও। বিশ্বকাপের আগে নিউইয়র্কে এখন একটাই আলোচনা, কে পাচ্ছেন সেই সোনার টিকিট?

সময়ের আলো/আআ
  বিষয়:   বিশ্বকাপ  মেয়র  নিউইয়র্ক  বাসিন্দা  আমেরিকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: