নাফনদীতে ধরা পড়ল ২৪ কেজি ওজনের কোরাল মাছ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই মাছটি

2026-05-24T16:41:09+00:00
2026-05-24T16:41:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নাফনদীতে ধরা পড়ল ২৪ কেজি ওজনের কোরাল মাছ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:৪১ পিএম 
২৪ কেজি ওজনের কোরাল মাছ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। বিরল এই মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা যায়।

জেলে মোহাম্মদ হাসান জানান, রবিবার (২৪ মে) সকাল ৭টার দিকে তিনি মাছ ধরতে যান। একপর্যায়ে বড়শিতে শক্তিশালী টান অনুভব করেন। অনেক চেষ্টার পর তিনি ২৪ কেজি ওজনের কোরাল মাছটি ওপরে তুলতে সক্ষম হন।


তিনি আরও জানান, মাছটি টেকনাফ বাজারে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করে মোট ২৮ হাজার টাকা পেয়েছেন। 

স্থানীয়রা জানান, নাফ নদীতে মাঝে মধ্যে বড় আকারের সামুদ্রিক মাছ ধরা পড়লেও এত বড় কোরাল মাছ খুব কমই দেখা যায়। 

/মহু


  বিষয়:   নাফনদী  কোরাল  মাছ  টেকনাফ  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: