অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৮৬৭ সালের প্রাচীন জুয়া আইন বাতিল করে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ

2026-05-24T18:11:57+00:00
2026-05-24T18:11:57+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:১১ পিএম 
বিএসআরএফ আয়োজিত এক সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সময়ের আলো
১৮৬৭ সালের প্রাচীন জুয়া আইন বাতিল করে অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে একটি সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী উল্লেখ করেন, আগামী সংসদ অধিবেশনেই বিল আকারে আইনটি পাসের জন্য উথাপন করা হবে। বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদও উপস্থিত ছিলেন। 

সংলাপে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের সামগ্রিক সংস্কার ও উন্নয়নের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। তবে দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার খাতিরে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে যৌক্তিক কিছু সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সাংবাদিকদের এ নিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

এছাড়া মাদক মামলার জট কমাতে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ঢাকা জেলাতেই প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক মাদক মামলা ঝুলে রয়েছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   অনলাইন জুয়া  প্রতিরোধ  নতুন আইন  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: