কুড়িগ্রাম সীমান্তে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,

2026-05-24T18:58:18+00:00
2026-05-24T18:58:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৫৮ পিএম 
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির জব্দ পণ্য। ছবি : সময়ের আলো
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।

রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটকও করা হয়েছে।


বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে করা হচ্ছে। সীমান্তে যে-কোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা আগামীতে অব্যাহত থাকবে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম সীমান্ত  ভারতীয় পণ্য  মাদক  জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: