ঈদযাত্রায় উত্তরের পথে বাড়ছে যানবাহনের চাপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও তাই বাড়তে শুরু করেছে যানবাহনের

2026-05-24T19:27:00+00:00
2026-05-24T19:27:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদযাত্রায় উত্তরের পথে বাড়ছে যানবাহনের চাপ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:২৭ পিএম 
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। ছবি : সময়ের আলো
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও তাই বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। 

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের চেয়ে আজ যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে এই মহাসড়কে কোথাও কোনো যানজট বা ধীরগতি দেখা যায়নি। এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।


বাস চালক সাইদুল ইসলাম বলেন, ‘যমুনা সেতু পশ্চিমপাড়ের রাস্তা ফোর লেন চালু হয়েছে। অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। যাত্রীরা ভালো সেবা পাচ্ছে। আশা করা যাচ্ছে, এবার ঈদে সমস্যা হবে না। সমস্যা হলে টাঙ্গাইলের এলেঙ্গায় কিছুটা হবে। সিরাজগঞ্জ অংশে ভালো আছে।’

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘গত কয়েকদিনের চেয়ে আজ গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি।’

সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে বলেও জানান তিনি।

/মহু



  বিষয়:   সিরাজগঞ্জ  ঈদযাত্রা  যানবাহন  মহাসড়ক  যানজট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: