তিনশো টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পাওনা (তিনশো) টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির

2026-05-24T23:53:53+00:00
2026-05-24T23:53:53+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিনশো টাকার দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:৫৩ পিএম 
আটক হুমায়ুন কবির। ছবি : সময়ের আলো প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে পাওনা (তিনশো) টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি গ্রামের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে গলির রাস্তায় এ ঘটনা ঘটে।

আটক হুমায়ুন কবির কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্ত দুজনই মাদকসেবী বলে জানা গেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   টাকার দ্বন্দ্ব  প্রাণ  যুবক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: