ঈদুল আজহা উপলক্ষে ইজি ফ্যাশন বাহারি ডিজাইনের নতুন নতুন নান্দনিক নানা পোশাক নিয়ে হাজির হয়েছে। ভিন্নতা এনে ফ্যাশনপ্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশন রয়েছে বলে দাবি তাদের।
রোববার (২৪ মে) ইজির সত্ত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইনের সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
তৌহিদ বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়াই মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও বাংলাদেশের সব জেলাতেই ইজির শো-রুম রয়েছে।
/এসএকে