বিক্রি হচ্ছে সরকারি জমি

মুস্তাফিজুর রহমান পাবনা

সারাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জুট করপোরেশনের প্রায় সাড়ে তিন একর মূল্যবান সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। ব্রিটিশ

2026-05-25T03:26:04+00:00
2026-05-25T03:26:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিক্রি হচ্ছে সরকারি জমি
মুস্তাফিজুর রহমান পাবনা
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:২৬ এএম 
প্রতীকী ছবি
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জুট করপোরেশনের প্রায় সাড়ে তিন একর মূল্যবান সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। ব্রিটিশ আমলে নির্মিত এই পাটকেন্দ্রের সিংহভাগই এখন স্থানীয় প্রভাবশালীদের দখলে। 

প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছে বাণিজ্যিক ভবন ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, অবৈধ স্থাপনা ভাড়া দেওয়ার পাশাপাশি সরকারি জমি বিক্রিও করছেন অনেকে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামে অবস্থিত সরকারি এই পাট ক্রয় কেন্দ্রটি দেখে এখন বোঝার উপায় নেই এটি একসময় কৃষকের পাট বিক্রয়ের অন্যতম স্থান ছিল। একসময় চলনবিল অধ্যুষিত এই অঞ্চল পাটচাষিদের আনাগোনায় মুখর থাকত। 

কিন্তু পরবর্তী সময়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রভাবে থমকে যায় এই পাট ক্রয় কেন্দ্রের কার্যক্রম। তদারকির অভাবে অরক্ষিত এ ভূ-সম্পত্তি এখন চলে গেছে অবৈধ দখলদারদের দখলে। পূর্বে সচল থাকা এই প্রতিষ্ঠানের নির্মিত টিন সেডের বড় বড় ঘর, মূল্যব্যন যন্ত্রাংশের বেশিরভাগই চুরি ও বিক্রি হয়ে গেছে। অবশিষ্ট কিছু পুরান ঘর ও যন্ত্রাংশ এখন প্রতিষ্ঠানটির স্মৃতি বহন করছে। গত এক দশকে পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবাধে গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবন, স্কুল, মাদরাসা এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান। 

এ প্রসঙ্গে বাংলাদেশ জুট করপোরেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান মাকছিম বলেন, অবৈধ দখলের বিষয়টি জানে কর্তৃপক্ষ। দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে এবং দ্রুতই শুরু হবে উচ্ছেদ অভিযান। বন্ধ থাকা প্রতিষ্ঠানটি লিজ দেওয়া আছে। মাঝেমধ্যেই আমরা পরিদর্শন করি। সম্পদ বেচা-বিক্রির বিষয়টি আমাদের জানা নেই।

ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সরেজমিন গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। স্থানীয় অনেকেই সরকারি এই পাট ক্রয় কেন্দ্রের জায়গা দখল করে পাকা বহুতল ভবন নির্মাণ করেছেন। অনেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করেছেন। 

দখলদারদের তালিকা তৈরি করে জুট করপোরেশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা যদি তাদের সম্পদ উদ্ধার করতে চায় তবে অবশ্যই অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।সরেজমিন আলাপকালে স্থানীয়রা অভিযোগ করেন, পূর্বে ক্ষমতাসীন সরকারের এমপি ও তার পুত্রের ছত্রছায়ায় অনেকেই এখানে বসতিসহ নানা স্থাপনা গড়ে তুলেছেন।

/এসএকে


  বিষয়:   বিক্রি হচ্ছে সরকারি জমি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: