সকাল থেকে টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য আজ সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ

2026-05-25T08:22:07+00:00
2026-05-25T08:49:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সকাল থেকে টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:২২ এএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৮:৪৯ এএম
ছবি : সংগৃহীত
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামতের জন্য আজ সোমবার (২৫ মে) সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মুড়াপাড়া, কাঞ্চন, হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

সময়ের আলো/আআ


  বিষয়:   গ্যাস  সরবরাহ  তিতাস  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: