হোমনায় ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধার মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার

2026-05-25T18:07:39+00:00
2026-05-25T23:30:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হোমনায় ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধার মৃত্যু
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১১:৩০ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার হোমনায় নিজের পালিত ষাঁড়ের গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে তার নিজের পালিত একটি ষাঁড় বিক্রির উদ্দেশ্যে ঘারমোড়া বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। এসময় ষাঁড়টি হঠাৎ উত্তেজিত হয়ে তাকে সজোরে গুঁতো দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। 

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিস ডা. মো .শহিদুল্লাহ নারীর সন্তানদের বরাত দিয়ে বলেন, নিজ বাড়িতে নিজেদেরই পালিত ষাঁড় তাকে গুঁতো দেয়। হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পালিত গরু উত্তেজিত হয়ে গুঁতো দিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ভাষানিয়া ইউনিয়ন ও ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হোমনা  ষাঁড়ের গুঁতো  বৃদ্ধা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: