উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে রাখাইনে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির

2026-05-25T18:17:43+00:00
2026-05-25T18:17:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:১৭ পিএম 
মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা। সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে রাখাইনে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালির ওপারে মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নিজামত আলীর ছেলে মো. সালমান (২৭)।

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার ক্যাম্প-১০ এর বাসিন্দা মো. সালমান নামে এক রোহিঙ্গা যুবক বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্যান্য রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনতে যায় বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কোনো কারণ থাকার কথা নয় বলেও তিনি মন্তব্য করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহতের বিষয়ে থানায় কেউ জানায়নি।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সকাল ৯টা ৫ মিনিটে বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এফডিএমএন ক্যাম্প-১০-এর ব্লক জি/৯-এর বাসিন্দা মিয়ানমারের নাগরিক মো. সালমান আহত হন।

পরে আহত ব্যক্তি মিয়ানমার থেকে শূন্যরেখা অতিক্রম করে নাফ নদী সাঁতরে বিজিবির কাটাপাহাড় পোস্টের সামনে এসে পৌঁছান। বিজিবি সদস্য ও স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা এড়াতে সীমান্তের ওপারে না যেতে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে এবং তা চলমান রয়েছে। সীমান্তে বিজিবি তৎপর অবস্থানে রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   উখিয়া  সীমান্ত  মাইন বিস্ফোরণ  রোহিঙ্গা যুবক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: