ঈদের সুস্থ থাকতে রাখবেন যেসব ওষুধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। ঈদের এই দীর্ঘ ভ্রমণে ব্যাগে নতুন পোশাক

2026-05-25T19:11:18+00:00
2026-05-25T19:11:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের সুস্থ থাকতে রাখবেন যেসব ওষুধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। ঈদের এই দীর্ঘ ভ্রমণে ব্যাগে নতুন পোশাক বা উপহার রাখার পাশাপাশি অনেকেই প্রয়োজনীয় জরুরি ওষুধ নিতে ভুলে যান। মাঝনদীতে লঞ্চে কিংবা মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা বাসে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে হাতের কাছে কোনো ফার্মেসি পাওয়া যায় না।

 যাত্রাপথের এই অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে কিছু জরুরি প্রাথমিক ওষুধের তালিকা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, ‘ঈদে দীর্ঘ ভ্রমণে ক্লান্তি, পানিশূন্যতা, গ্যাস্ট্রিক, মাথাব্যথা আর ঠান্ডাজনিত সমস্যা খুব সাধারণ বিষয়। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক ওষুধ সঙ্গে রাখা উচিত। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।’ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ভ্রমণের ক্লান্তি ও অনিয়মিত ঘুমের কারণে হঠাৎ আসা জ্বর বা শরীর ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যাগে রাখা আবশ্যক।

ঈদের সময়ে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বা রাস্তার ধারের ভাজাপোড়া খাওয়ার কারণে পেটে গ্যাস, অম্বল ও বদহজম হওয়াটা প্রায় স্বাভাবিক ঘটনা। এই অস্বস্তি থেকে দ্রুত মুক্তি পেতে ব্যাগে এন্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধ রাখা উচিত। এর পাশাপাশি যাত্রাপথে বাইরের অনিরাপদ পানি বা খাবার থেকে ডায়রিয়া ও বমির মতো সমস্যা দেখা দিতে পারে। 

ডা. নয়ন জানান, পানিশূন্যতা ঠেকাতে খাবার স্যালাইন এবং বমি প্রতিরোধক ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। বাসের এসি ও বাইরের তীব্র গরমের কারণে সৃষ্ট সর্দি-কাশি সামলাতে অ্যান্টি-অ্যালার্জি ওষুধও সঙ্গে রাখা প্রয়োজন।

সাধারণ ওষুধের পাশাপাশি যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি জটিলতা রয়েছে, তাদের নিয়মিত ওষুধগুলো ভ্রমণের দিন অনুযায়ী গুনে আলাদা পকেটে গুছিয়ে নেওয়া উচিত। 

ভ্রমণের সময় মূল প্রেসক্রিপশনের একটি কপিও সঙ্গে রাখা উচিত, যাতে অপরিচিত কোনো ডাক্তার দেখাতে হলেও সুবিধা হয়। এর বাইরেও ছোটখাটো কাটাছেঁড়া মোকাবিলায় ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, তুলা, গজ ও থার্মোমিটার দিয়ে একটি ছোট ‘মেডিকেল কিট’ তৈরি করে নিলে পুরো ঈদযাত্রা নিরাপদ থাকবে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: