অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনি ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই এক পরিবারের

2026-05-25T20:05:56+00:00
2026-05-25T20:06:09+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস, নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৮:০৬ পিএম
মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনিতে ধস। সংগৃহীত ছবি
মধ্য-আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি সোনার খনি ধসে অন্তত ২৮ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই এক পরিবারের সদস্য বলে  দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। 

দেশটির উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ছোট একটি খনি ধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। হীরা ও সোনাসহ অন্যান্য খনিজের সমৃদ্ধ ভাণ্ডার অ্যাঙ্গোলায় প্রতিবেশী দেশের হাজার হাজার মানুষ কর্মের সন্ধানে পাড়ি জমান। তাদের মধ্যে প্রতিবেশী দেশ গণতান্ত্রিক কঙ্গো  প্রজাতন্ত্রের (ডিআরসি) বিপুল সংখ্যক নাগরিকও রয়েছেন। দেশটিতে অবৈধ এবং অনিয়ন্ত্রিত খনিগুলোতে কাজের সন্ধানে যান তারা।

Advertisement
রাজধানী লুয়ান্ডার উত্তর-পূর্বে অবস্থিত বেঙ্গো প্রদেশের ওই খনিতে শনিবার ভোরের দিকে ধসের ঘটনা ঘটে। এরপর ২৮ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ; যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।


অ্যাঙ্গোলার জাতীয় সম্প্রচারমাধ্যম টিপিএকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‌‌শ্রমিকরা ওই এলাকায় খনিজ, বিশেষ করে সোনা উত্তোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে খনিটি ধসে পড়ে। খনির ভেতরে আর কোনও মরদেহ আছে কি না তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দেশটির উদ্ধারকারী বিভাগের একজন কর্মকর্তাও স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য।

বেঙ্গো প্রদেশের কর্মকর্তারা বলেছেন, ওই প্রদেশে প্রায় ৭ হাজার অবৈধ খনিকর্মী সোনা উত্তোলনের সাথে জড়িত রয়েছেন।



/ইউএমএইচ
 
  বিষয়:   অ্যাঙ্গোলা  সোনার খনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: