বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ সন্তানের

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাদের ৬ বছরের এক শিশু সন্তান নিহত হয়েছেন।আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা

2026-05-25T21:16:16+00:00
2026-05-25T22:23:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ি ফেরা হলো না, সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ সন্তানের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:২৩ পিএম
ছবি : সময়ের আলো প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাদের ৬ বছরের এক শিশু সন্তান নিহত হয়েছেন। 
আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের শিশু সন্তান আয়ান (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে মনির হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। 


দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে আটকে ফেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান নিহত হয়েছেন। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মিঠামইন  দুর্ঘটনা  মোটরসাইকেল আরোহী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: