ঈদের ছুটির মধ্যেই ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেই প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই

2026-05-25T22:42:59+00:00
2026-05-25T22:45:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঈদের ছুটির মধ্যেই ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:৪২ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ১০:৪৫ পিএম
ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেই প্রশাসনের তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান একজন সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক কয়েকটি সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ফারাহ্ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব করা হয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বা সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বর্তমান সচিব কাজী আনোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকারি ছুটির দিনে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: