পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সন্দেহে ১২ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে ১২ ‘বাংলাদেশি’কে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহ

2026-05-26T02:36:37+00:00
2026-05-26T02:36:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী সন্দেহে ১২ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২:৩৬ এএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে ১২ ‘বাংলাদেশি’কে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে। সোমবার মালদহের ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। আটকদের গাজোল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ৯ ‘বাংলাদেশি’র মধ্যে ৩ মহিলা ও ৬ শিশু রয়েছে।

এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদে সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটকের খবর পাওয়া। আটকদের লালগোলার পদ্মা ভবনের তিন তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে বিস্তারিত পরিচয় বা অন্য কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। মালদহের হোল্ডিং সেন্টারে নয়জনের থাকার খবরে এখনও পর্যন্ত মোট ১২ জন সন্দেহভাজন ‘বাংলাদেশি’কে আটক করা হলো। 

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন। ধীরে ধীরে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে। অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যে সব জেলায় এ-সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ক্ষমতা গ্রহণের পরেই রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ জারি হলো। অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই সেন্টারগুলোতে রাখা হবে।

আরবিএন 
  বিষয়:   পশ্চিমবঙ্গ  বাংলাদেশ  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: