চাঁদরাতে ‘উৎসবে আনন্দে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পবিত্র ঈদুল আজহার আগের রাতে আনন্দ-উচ্ছ্বাস দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে

2026-05-26T04:36:41+00:00
2026-05-26T04:36:41+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
চাঁদরাতে ‘উৎসবে আনন্দে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৩৬ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার আগের রাতে আনন্দ-উচ্ছ্বাস দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাভিশন। বিশেষ অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতায় এবারের আয়োজনে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে’। 

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে। ঈদের আগের রাত কেন্দ্র করে দর্শকদের মধ্যে বাংলাভিশনের এই আয়োজন বরাবরই আলাদা আগ্রহ সৃষ্টি করেছে। সেই প্রত্যাশা সামনে রেখে এবারের পর্বেও থাকছে সুর, উৎসব ও ঐতিহ্যের মনোমুগ্ধকর মেলবন্ধন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা, সাগর বাউল এবং কানিজ খন্দকার মিতু।

তাদের কণ্ঠে পরিবেশিত হবে বাংলা গানের কালজয়ী ও জনপ্রিয় সব চিরায়ত গান, যা দর্শকদের চাঁদরাতের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে। 

আরবিএন 


  বিষয়:   বাংলাভিশন  উৎসবে আনন্দে 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: