ব্ল্যাকআউটের অবসান : বৈশ্বিক ইন্টারনেটের সঙ্গে আবারও যুক্ত হচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় তিন মাস (৮৭ দিন) বন্ধ থাকার পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ আবারো চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার

2026-05-26T06:42:07+00:00
2026-05-26T06:42:07+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ব্ল্যাকআউটের অবসান : বৈশ্বিক ইন্টারনেটের সঙ্গে আবারও যুক্ত হচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৪২ এএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
প্রায় তিন মাস (৮৭ দিন) বন্ধ থাকার পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ আবারো চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৫ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে ঠিক কবে থেকে এবং কীভাবে আবার বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে পুরোপুরি যুক্ত হবে ইরান, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
গত ৮৭ দিন ধরে অধিকাংশ ইরানি নাগরিক বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভিপিএনের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস।

ইরান সরকার সরকারবিরোধী বিক্ষোভের জেরে গত ৮ জানুয়ারি প্রথম দফায় ইন্টারনেট ব্ল্যাকআউট আরোপ করে। পরে ফেব্রুয়ারিতে ধীরে ধীরে সংযোগ কিছুটা স্বাভাবিক হলেও ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর আবারও নতুন করে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

আরবিএন


  বিষয়:   ইরান  প্রেসিডেন্ট  মাসুদ পেজেশকিয়ান  ইন্টারনেট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: