পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

বৈরি আবহওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।। মঙ্গলবার (২৬

2026-05-26T12:00:27+00:00
2026-05-26T12:00:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:০০ পিএম 
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত
বৈরি আবহওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।। মঙ্গলবার (২৬ মে) সকালে কর্তৃপক্ষ এ ঘোষণা দেন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

ফলে দুই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যাত্রীরা বলছেন, এমনিতেই সড়কে গাড়ির চাপ বেশি থাকায় কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলছে। এরপর এখন বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। যা ভোগান্তির সৃষ্টি করেছে।
 
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে। ঘাটের এজিএম সালাম মিয়া বলেন, ঘাট এলাকায় একদিকে ঝড়ো বাতাস, অন্যদিকে ভারী বৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পাটুরিয়া-দৌলতদিয়া  আরিচা-কাজিরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: