ঈদের দিন কি বৃষ্টি হবে, যা জানাল আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে

2026-05-26T16:23:35+00:00
2026-05-26T16:54:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদের দিন কি বৃষ্টি হবে, যা জানাল আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৪:৫৪ পিএম
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সংগৃহীত ছবি
কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 

আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।  

সংস্থাটি আরও জানিয়েছে, ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  
এদিকে, মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক মুঠোফোনে এক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের এ প্রবণতা সারা দেশে অব্যাহত থাকবে। এরপর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে চট্টগ্রাম অঞ্চলে বাড়তে পারে। 

 
তিনি জানান, জুন মাসের ১ থেকে ২ তারিখে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেও দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বিষয়টি নির্ভর করছে লঘুচাপটির গতিপথের দিকে। যদি লঘুচাপটি মিয়ানমারের দিকে যায়, তাহলে শুধু চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হতে পারে। আর যদি বাংলাদেশের দিকে আসে, তাহলে সারা দেশেই বৃষ্টি হতে পারে। 



/ইউএমএইচ
  



  বিষয়:   আবহাওয়া  বৃষ্টি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: