হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের

2026-05-26T16:53:04+00:00
2026-05-26T17:00:12+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:৫৩ পিএম 
স্বাস্থ্য অধিদফতরের লোগো। সংগৃহীত ছবি
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫৫৫ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।  

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

Advertisement
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৬৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৮ জন। মোট মৃত্যু ৫৫৫ জন।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬৬ হাজার ২৩।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৭৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। 



/ইউএমএইচ

  বিষয়:   হাম  ‍হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: