‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের 'কিচেন কেবিনেট' সংক্রান্ত বক্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও

2026-05-26T17:30:40+00:00
2026-05-26T21:44:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৩০ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৯:৪৪ পিএম
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের 'কিচেন কেবিনেট' সংক্রান্ত বক্তব্যের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তিনি এই কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না। 

সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারে একটি ‘কিচেন কেবিনেট’ বা প্রভাবশালী অভ্যন্তরীণ চক্র সক্রিয় থাকার বিষয়টি সামনে আনেন। এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয় এবং অনেকেই ছাত্রনেতা থেকে উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের দিকে ইঙ্গিত করেন। সংবাদ সম্মেলনে সেই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন তিনি।

সংবাদ সম্মেলনে আমেরিকার সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি জানান, এই চুক্তির বিষয়ে তাদের দল এনসিপির সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। 

আসিফ মাহমুদের দাবি, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তথা তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মূলত বিএনপির পরামর্শে এই দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপাচ্ছেন। এই চুক্তিটি তারেক রহমান করিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চাইলে এখন এই চুক্তির শর্ত সংশোধন কিংবা এটি সম্পূর্ণ বাতিল করতে পারে; কারণ যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের অনেক দেশই চুক্তি বাতিল করেছে।

রাজনীতি ও কূটনীতির পাশাপাশি দেশের ক্রিকেট অঙ্গন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। বিসিবির বর্তমান কমিটির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হতে পারেননি, সবাই এসেছেন পারিবারিক বা বাবার পরিচয়ে। 

ক্রীড়া খাতকে বিএনপি সম্পূর্ণ 'পরিবারকরণ' করেছে দাবি করে তিনি বলেন, তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেবল যোগ্য ব্যক্তিদেরই বিসিবির কাউন্সিলর পদে বসানো হয়েছিল।

সময়ের আলো/জেডি
  বিষয়:   বাণিজ্য চুক্তি  এনসিপি  আসিফ মাহমুদ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: