১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার হবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা

2026-05-26T17:44:12+00:00
2026-05-26T17:44:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার হবে : ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৫:৪৪ পিএম 
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির সব বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (২৬ মে) ডিএনসিসি নগরভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের দিন রাজধানীকে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোরবানির পরপরই পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নামবেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে দ্রুত বর্জ্য পরিষ্কার এবং পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলেও যেন নগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসন করা যায়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের বিভিন্ন পয়েন্টে জমে থাকা পলিথিন ও আবর্জনা দ্রুত সরাতে পরিচ্ছন্নতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি রাজউক ও ওয়াসাংশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: