ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের কাছে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউকেএমটিও জানায়, ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরে সমুদ্রসীমায় একটি জাহাজের কাছাকাছি এলাকায় এই ‘বহিরাগত বিস্ফোরণ’ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় জাহাজটির পোর্ট সাইড (বাম দিক) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটিতে থাকা কিছু বাঙ্কার ফুয়েল (জ্বালানি তেল) সাগরে লিক বা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা সমস্ত ক্রু এবং যাত্রী নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইউকেএমটিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার বিস্তারিত উদ্ঘাটনে কাজ চলছে।
/কহু