ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

টানা বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনার জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার

2026-05-27T08:59:39+00:00
2026-05-27T08:59:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:৫৯ এএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৮:৫৯ এএম
সংগৃহীত ছবি
টানা বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনার জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

বিশেষ করে যমুনা সেতু এলাকা থেকে মির্জাপুরের পাকুল্ল্যা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে আটকা পড়েছেন দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিবৃষ্টির কারণে মহাসড়কের কয়েকটি অংশে পানি জমে যানবাহনের গতি কমে যায়। একই সময়ে উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। এর মধ্যে সেতু এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
আরও পড়ুন

যানজটে আটকে থাকা যাত্রীরা দীর্ঘ সময় ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকার অভিযোগ করেছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিতে এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/


  বিষয়:   ঢাকা  টাঙ্গাইল  মহাসড়ক  কিলোমিটার  এলাকা  তীব্র  যানজট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: