রাজধানীতে সাত সকালে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দিন শুরুতেই এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও,

2026-05-27T09:11:42+00:00
2026-05-27T09:27:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
রাজধানীতে সাত সকালে মুষলধারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:১১ এএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৯:২৭ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢেকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দিন শুরুতেই এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও, প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয়েছে সাময়িক ভোগান্তি।

বুধবার (২৭ মে) সকালে শুরু হওয়া বৃষ্টি ঈদযাত্রায় বাড়ি যাওয়া মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন

বৃহস্পতিবার ঈদুল আজহা। পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠতে ঘরমুখী মানুষ। গাজীপুরে মঙ্গলবার রাতভর তীব্র যানজটের কবলে ভোগান্তিতে পড়তে হয় মানুষদের।

বুধবার ভোরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও হঠাৎ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে তুমুল বৃষ্টির কারণে মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এখনো চন্দ্রা, সফিপুর, পল্লী বিদ্যুৎসহ কয়েকটি এলাকায় শত শত যাত্রী পরিবহনের অপেক্ষায় রয়েছেন। অনেকেই বৃষ্টিতে ভিজে ট্রাক ও পিকআপ ভ্যানে বাড়ি ফিরছেন। 

এএডি/
  বিষয়:   রাজধানী  সাত  সকাল  বৃষ্টি  ঈদযাত্রা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: