ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও ট্রেনের বিলম্ব- কিছুই যেন থামাতে পারছে

2026-05-27T11:40:27+00:00
2026-05-27T11:40:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঝড়বৃষ্টি উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১১:৪০ এএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও ট্রেনের বিলম্ব- কিছুই যেন থামাতে পারছে না ঘরমুখো যাত্রীদের।

বুধবার (২৭ মে) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনজুড়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। টিকিট থাকা সত্ত্বেও অনেক যাত্রী নির্ধারিত আসনে বসতে পারেননি বলে অভিযোগ করেছেন। অতিরিক্ত ভিড়ের কারণে কেউ কেউ বাধ্য হয়ে দাঁড়িয়ে, আবার কেউ ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে চড়ে যাত্রা করেছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সকাল ১০টা পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে মোট ১৮টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়েছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে স্টেশন ত্যাগ করে।
আরও পড়ুন

রেলওয়ের কর্মকর্তারা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রেনের গতি কমিয়ে পরিচালনা করতে হয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সূচিতে কিছুটা বিঘ্ন ঘটে।

রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীচাপের কারণে সব ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

স্টেশনে সকাল থেকেই ছিল ব্যস্ততা, উদ্বেগ আর তাড়াহুড়োর দৃশ্য। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে মরিয়া মানুষজন নানা ভোগান্তির মধ্যেও যাত্রা অব্যাহত রেখেছেন।

এএডি/


  বিষয়:   ঝড়  বৃষ্টি  কমলাপুর  মানুষ  ঢল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: