ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ার শেষ মুহূর্তে মহাখালী বাস টার্মিনালজুড়ে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।বুধবার (২৭

2026-05-27T12:33:03+00:00
2026-05-27T12:33:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে যাত্রীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ার শেষ মুহূর্তে মহাখালী বাস টার্মিনালজুড়ে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

বুধবার (২৭ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বিশেষ করে উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের রুটগুলোতে ছিল সবচেয়ে বেশি চাপ।

Advertisement
সরেজমিনে দেখা গেছে, মহাখালী বাসস্ট্যান্ডের প্রায় প্রতিটি পরিবহন কাউন্টারের সামনেই ছিল যাত্রীদের দীর্ঘ সারি। ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, সিলেট ও হালুয়াঘাটগামী বাসগুলোর জন্য পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অনেকে। যাত্রীরা বলছেন, ঈদের আগে শেষ দিন হওয়ায় যাত্রীচাপ হঠাৎ বেড়ে গেছে।

সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী বাসগুলোর কাউন্টারে। নির্ধারিত সময়ের অনেক আগেই কাউন্টারে এসে অবস্থান নিতে দেখা যায় যাত্রীদের। কেউ টিকিট নিশ্চিত করতে ব্যস্ত, আবার কেউ বাস ছাড়ার অপেক্ষায় সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে কিছু পরিবহন স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া আদায় করছে। বিশেষ করে কাউন্টারের বাইরে থেকে সরাসরি যাত্রী তুলে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকটি বাসের বিরুদ্ধে। অনেকে দাবি করেছেন, ৩০০ টাকার ভাড়া ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কাউন্টার থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ নেওয়া হচ্ছে না। তাদের দাবি, কিছু অসাধু কন্টাক্ট বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ঘটছে।

ঈদযাত্রা নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখতে মহাখালী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টার্মিনালের ভেতর ও বাইরে পুলিশ, বিআরটিএর ভ্রাম্যমাণ টিম, সাদা পোশাকের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এএডি/
  বিষয়:   ঈদযাত্রা  মহাখালী  বাস  কাউন্টার  যাত্রী  ভিড় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: