নদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নদ্দা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।বুধবার (২৭ মে) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত

2026-05-27T12:50:46+00:00
2026-05-27T13:43:08+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর নদ্দা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

বুধবার (২৭ মে) সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাস নদ্দা এলাকায় পৌঁছালে পটুয়াখালী থেকে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় ইসলাম পরিবহনের বাসটি সড়কের ডিভাইডার ভেঙে বিপরীত পাশে উঠে যায়।
আরও পড়ুন

দুর্ঘটনায় আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর নদ্দা এলাকায় যান চলাচল দীর্ঘ সময় ব্যাহত হয়। পরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এএডি/
  বিষয়:   নদ্দা  সড়ক  দুর্ঘটনা  নিহত  রাজধানী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: