সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ছয়টি জেলায় সন্ধ্যার মধ্যে শক্তিশালী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো

2026-05-27T13:00:43+00:00
2026-05-27T13:00:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সন্ধ্যার মধ্যে ৮০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:০০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ছয়টি জেলায় সন্ধ্যার মধ্যে শক্তিশালী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন

ঝড়ের আশঙ্কায় এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে উপকূলীয় ও নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের অন্যান্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষ ও নৌযান চলাচলকারীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

এএডি/
  বিষয়:   সন্ধ্যা  জেলা  বুধবার  আবহাওয়া অধিদপ্তর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: