কলকাতার রেড রোডে এবার হচ্ছে না ঈদের নামাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কলকাতার ঐতিহাসিক রেড রোডে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঈদুল আজহার জামাত এবার আর সেখানে হচ্ছে না। শত বছরেরও বেশি

2026-05-27T13:37:44+00:00
2026-05-27T13:37:44+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার রেড রোডে এবার হচ্ছে না ঈদের নামাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
কলকাতার ঐতিহাসিক রেড রোডে দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসা ঈদুল আজহার জামাত এবার আর সেখানে হচ্ছে না। শত বছরেরও বেশি সময়ের এই ধর্মীয় ঐতিহ্য এবার সরিয়ে নেওয়া হয়েছে কাছের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই অন্যতম আলোচিত বিষয় হলো রেড রোডে ঈদের নামাজের স্থান পরিবর্তন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে রেড রোড থেকে ঈদের জামাত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার রেড রোডের পরিবর্তে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন

রেড রোড কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। এর এক পাশে রয়েছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা। অন্যদিকে এটি সংযুক্ত করে বিধানসভা, কলকাতা হাইকোর্ট ও রাজভবনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোকে। এতদিন এই সড়কেই ঈদের দিন হাজার হাজার মুসল্লির সমাগমে অনুষ্ঠিত হতো বৃহৎ জামাত।

১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের নামাজের ঐতিহ্য চলে আসছিল বলে জানা যায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত এবং বিদেশি পর্যটকরাও এই জামাতে অংশ নিতেন। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের অংশগ্রহণও প্রতিবছর উল্লেখযোগ্য ছিল।

তবে গত বছর থেকেই প্রশাসনিকভাবে এই জামাত স্থানান্তরের বিষয়ে আলোচনা শুরু হয়। সেনা নিয়ন্ত্রিত এলাকা ও নিরাপত্তাজনিত কারণকে সামনে রেখে বিকল্প স্থান নির্ধারণের ইঙ্গিত দেওয়া হয়েছিল তখনই। এবারের ঈদে সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

ঐতিহ্যবাহী এই স্থান পরিবর্তন নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে প্রশাসনিক বাস্তবতা হিসেবে দেখছেন, আবার অনেকে দীর্ঘদিনের ঐতিহ্য স্থানান্তরে হতাশা প্রকাশ করেছেন।

এএডি/
  বিষয়:   কলকাতা  ঐতিহাসিক  রেড  রোড  ঈদ  নামাজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: