পবিত্র ঈদুল আজহার ঠিক আগমুহূর্তে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করার পর বুধবার (২৭ মে) থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় পর্যায়ে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল থেকেই কার্যকর হওয়া এ সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
আরও পড়ুন
এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
চলতি বছরে স্বর্ণের দামে ব্যাপক ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩২ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৪০ বার।
এএডি/