একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পথে বাড়তি যাত্রীচাপ, যানবাহনের চাপ এবং কোরবানির পশু পরিবহনের মধ্যেও এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে

2026-05-27T14:06:25+00:00
2026-05-27T14:15:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ২:১৫ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পথে বাড়তি যাত্রীচাপ, যানবাহনের চাপ এবং কোরবানির পশু পরিবহনের মধ্যেও এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

মন্ত্রী জানান, কয়েক দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন। একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানির পশুও পরিবহন করা হচ্ছে। এত বড় চাপ সামাল দিতে সড়ক, রেল ও নৌপথে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন

তিনি বলেন, কিছু স্থানে যানজট থাকলেও সেটি পরিস্থিতিগত কারণে সৃষ্টি হয়েছে। বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় ধীরগতি দেখা দিচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বাস কাউন্টারের বাইরে কিছু অসাধু চক্র যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের চেষ্টা করছে। তবে এমন অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের জরিমানাও করা হচ্ছে।

তিনি আরও জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে সরকার নিশ্চিত হওয়ার চেষ্টা করছে যে তারা নির্ধারিত ভাড়ায় ভ্রমণ করতে পারছেন কিনা।

রেলপথে যাত্রীসেবা বাড়াতে কয়েকটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের কথাও জানান মন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ রুটে এ ব্যবস্থা চালু হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ছিল না। বিষয়টি সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন তিনি।

এএডি/


  বিষয়:   ভালো  ঈদযাত্রা  ম্যানেজ  সক্ষম  সড়কমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: