ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ট্রেনের ছাদে ভ্রমণ করা কয়েকজন যাত্রী। ঝড়ের কারণে রেললাইনের পাশে হেলে পড়া একটি গাছের ডালের

2026-05-27T14:16:04+00:00
2026-05-27T14:16:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ২:১৬ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ট্রেনের ছাদে ভ্রমণ করা কয়েকজন যাত্রী। ঝড়ের কারণে রেললাইনের পাশে হেলে পড়া একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল। পথে ঝড়ে হেলে পড়া গাছের একটি বড় ডাল ট্রেনের ছাদের সঙ্গে আঘাত করলে ছাদে অবস্থান করা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
আরও পড়ুন

আহতদের মধ্যে রয়েছেন রবিন, হেলাল, সায়মন, তামিম, জোনায়েদ, নাঈম, আউয়াল ও মাহমুদুল হাসান। তাদের মধ্যে জোনায়েদ নামের এক যাত্রীর হাত ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তবে গুরুতর আহত ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এএডি/


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  গাছ  ডাল  ট্রেন  ধাক্কা  ছাদ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: