কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার আমেজ ও উৎসবের প্রস্তুতি দেখতে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

2026-05-27T15:36:59+00:00
2026-05-27T15:36:59+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
কোরবানির পশুর হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৩৬ পিএম 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার আমেজ ও উৎসবের প্রস্তুতি দেখতে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। হাটের চিরচেনা ব্যস্ততা ও প্রাণবন্ত পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি তিনি সাধারণ ক্রেতা-বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং বেশ কিছু ছবি তোলেন। 

বুধবার (২৭ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূতের এই হাট পরিদর্শনের ছবিগুলো প্রকাশ করা হয়েছে।

ফেসবুক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের পরিবারগুলো যখন পবিত্র ঈদুল আজহার প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখন কোরবানির পশুর হাটের এই উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। সবাইকে একটি আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা।’

দূতাবাসের শেয়ার করা ছবিগুলোতে মার্কিন রাষ্ট্রদূতকে বেশ উৎসবমুখর মেজাজে দেখা গেছে। তীব্র গরম ও রোদের মাঝে মাথায় ছাতা ধরে তিনি হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান। একটি ছবিতে তাকে বড় বড় গরুর পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায়, অন্য একটি ছবিতে একটি কালো ছাগলের পাশে বসে হাত উঁচিয়ে ‘থাম্বস-আপ’ সংকেত দিচ্ছেন তিনি । 

মার্কিন রাষ্ট্রদূতের এমন ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পরই তা নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ফেসবুক ব্যবহারকারীরা তার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। 

আলি আহমদ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের দেশীয় ঐতিহ্য ও গরুর হাটে মার্কিন রাষ্ট্রদূতকে এভাবে ঘুরে বেড়াতে দেখে খুব ভালো লাগছে। আমাদের উৎসবের সাথে সংহতি প্রকাশের জন্য উনাকে ধন্যবাদ।’ মাকসুদা জান্নাত নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি সত্যিই একটি দারুণ ও সুন্দর উদ্যোগ। আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ।’

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কোরবানি  পশুর হাট  মার্কিন রাষ্ট্রদূত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: