প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিভিআইপি প্রটোকল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া

2026-05-27T17:14:24+00:00
2026-05-27T17:16:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্যারিস গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিভিআইপি প্রটোকল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৫:১৬ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। 
 
যাত্রা পথে তুরস্কের ইস্তাম্বুলে সংক্ষিপ্ত ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ড. মুহাম্মদ ইউনূসের ঢাকা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিমানবন্দর সূত্র জানায়, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে বিমানবন্দরে তাকে বিশেষ ভিআইপি মর্যাদা ও প্রোটোকল দেওয়া হয়েছে। 

তবে ড. ইউনূসের এই ফ্রান্স সফরের মূল উদ্দেশ্য কী কিংবা সেখানে তার কী কী নির্ধারিত কর্মসূচি রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্যারিস  ড. ইউনূস  বিমানবন্দর  ভিভিআইপি প্রটোকল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: