‘হাসপাতালে রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে ছাড় নয়’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন

2026-05-27T17:22:32+00:00
2026-05-27T17:22:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘হাসপাতালে রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে ছাড় নয়’
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:২২ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে হাসপাতালের সেবার মান ও রোগীদের খাবারের গুণগত মান সম্পর্কেও খোঁজ নেন। পরে রোগীদের জন্য খাবার প্রস্তুতের রান্নাঘর পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রুট লেভেলে ডাক্তার এবং রোগীর বিহেভিয়ারটা কেমন তা দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। আনপ্রস্তুত অবস্থায় রিয়েল সিচুয়েশনটা কি তা দেখার চেষ্টা করছি।

তিনি বলেন, সেবার মান আরও কীভাবে বাড়ানো যায় এবং হাসপাতালগুলোতে শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে।

হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার হামের সংক্রমণ ঠেকাতে নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হামের ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেসব শিশু এখনও টিকা পায়নি, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

হাসপাতালের সেবার বিষয়ে তিনি আরও বলেন, কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। খুব শিগগিরই দেশের সব হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

আরবিএন 


  বিষয়:   স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী  সরদার সাখাওয়াত হোসেন বকুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: