সোনারগাঁয়ে ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা পবিত্র ঈদুল আজহা উদযাপন

2026-05-27T17:31:35+00:00
2026-05-27T17:31:35+00:00
 
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
সোনারগাঁয়ে ২৩ গ্রামে ঈদুল আজহা উদযাপন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে হানাফি (রা.) মাযহাবের অনুসারীরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

সকাল ৮টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকার গিরদান পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ ওমর ফারুক। খুতবায় তিনি বলেন, আমরা কোনো দেশকে অনুসরণ করে নয়, সহিহ হাদিসের আলোকে ঈদ উদযাপন করছি। প্রায় এক দশক ধরে একই নিয়মে আমরা ঈদ পালন করে আসছি।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ২২টি গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাদিপুর ইউনিয়নের গণকবাড়ী, পশ্চিম গজারিয়াপাড়া, রতন মার্কেট, হলদাবাড়ি, দক্ষিণ গজারিয়াপাড়া, কোনাবাড়ি উত্তরপাড়া, কোনাবাড়ি, লস্করবাড়ি দক্ষিণপাড়া, গণকবাড়ি দক্ষিণপাড়া, কোনাবাড়ি পশ্চিমপাড়া, হাতুরাপাড়া, সাদিপুর বড়বাড়ি ও পূর্ব গজারিয়াপাড়া উল্লেখযোগ্য।

বারদী ইউনিয়নের চান্দেরপাড়া, জামপুর ইউনিয়নের আমগাঁও, বাসাবো, মুছারচর মধ্যপাড়া, বস্তল মধ্যপাড়া ও শামপুর কলতাপাড়াতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

আরবিএন 


  বিষয়:   সোনারগাঁ  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: