মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ নয়, বেতনে সংসারও চলে না : ডা. এজেডএম জাহিদ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

সরকারি বেতনে বর্তমান বাজারে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, তাই মন্ত্রী হওয়ার পরও নিয়মিত রোগী দেখেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী

2026-05-27T18:11:54+00:00
2026-05-27T18:16:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মন্ত্রিত্ব কোনো ‘সোনার হরিণ’ নয়, বেতনে সংসারও চলে না : ডা. এজেডএম জাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৬:১৬ পিএম
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
সরকারি বেতনে বর্তমান বাজারে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, তাই মন্ত্রী হওয়ার পরও নিয়মিত রোগী দেখেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

বুধবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ১০ জন শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

বক্তব্যের শুরুতে মন্ত্রিত্বের কঠিন দায়িত্বের কথা উল্লেখ করে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘যারা মনে করেন মন্ত্রিত্ব খুব লোভনীয় বা আরাম-আয়েশের বিষয়, তাদের ধারণা ভুল। এটি হয়তো বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগের কোনো রাজনৈতিক আমলের চিত্র হতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় এবং জনগণের আকাঙ্ক্ষার যুগে মন্ত্রিত্ব করা অত্যন্ত কঠিন একটি দায়িত্ব।’

তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার ও প্রশাসন জনগণের কাছে পুরোপুরি দায়বদ্ধ, কারণ তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব লাভ করেছেন। 

বর্তমান গণতান্ত্রিক সরকারের জবাবদিহিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্বৈরাচারী শাসন আর গণতান্ত্রিক সরকারের নীতি কখনো এক নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন বা পরবর্তী সরকারের ১০২ দিনের কর্মকাণ্ড নিয়ে যারা নানা ধরনের কটাক্ষ ও সমালোচনা করছেন, তাদের বুঝতে হবে— গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও প্রশাসনকে প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।’  

সমালোচকদের আয়ের উৎস নিয়ে তীব্র কটাক্ষ করে মন্ত্রী আরও বলেন, ‘২৪-এর আগস্ট মাসের পরে, কিংবা ‘৩৬শে জুলাইয়ের’ পর দেশের অনেকেরই চেহারায় রাতারাতি পরিবর্তন এসেছে। তারা এখন হঠাৎ করেই অনেক দামি দামি কাপড়-চোপড় পরা শুরু করেছেন। আমাদের তো নিয়মিত ইনকাম ট্যাক্সের (আয়কর) ফাইল আছে, তাই ওনাদের আয়ের উৎস এবং ট্যাক্স ফাইলের বিষয়েও আমাদের জানার বেশ আগ্রহ আছে। ওনারা কতদিন আগে ট্যাক্সের ফাইল খুলেছেন আর সেই ফাইলের বর্তমান কী অবস্থা? সমালোচনা করার আগে দয়া করে আয়নায় নিজেদের চেহারাগুলো দেখুন এবং নিজেদের সম্পদের হিসাব জনসমক্ষে উপস্থাপন করুন।’ 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মন্ত্রিত্ব  বেতন  সংসার  ডা. জাহিদ  স্বাস্থ্যমন্ত্রী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: