ঈদে ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে চার থেকে ছয় স্তরের সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ‘ডিএমপি’। জাতীয় ঈদগাহসহ

2026-05-27T18:14:03+00:00
2026-05-27T18:14:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঈদে ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৬:১৪ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে চার থেকে ছয় স্তরের সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ‘ডিএমপি’। জাতীয় ঈদগাহসহ ঢাকা মহানগরীর প্রায় এক হাজার ঈদের জামাত ঘিরে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন এবং ঈদের দিন পুরো ঢাকায় সর্বমোট প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব তথ্য জানান। ঈদের প্রধান জামাতগুলোতে লাখো মুসল্লির অংশগ্রহণ এবং একই সময়ে বিপুলসংখ্যক মানুষের ঢাকা ত্যাগের কারণে ফাঁকা হয়ে যাওয়া নগরীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রযুক্তিনির্ভর ও সমন্বিত এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ জামাতগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি কূটনীতিকসহ ভিআইপিরা অংশ নেবেন। জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে এবং পুরো এলাকা সিসিটিভির আওতায় আনার পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথ থেকেও নজরদারি করা হবে। প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও কড়া তল্লাশির ব্যবস্থা থাকবে এবং নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ ও পৃথক নামাজের স্থান থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে সুইপিং টিম, সিটিটিসি ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম ইউনিটকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়া ঈদের দিন সকাল ৬টা থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে বলে ডিএমপি জানিয়েছে।

ডিএমপির পক্ষ থেকে মুসল্লিদের শুধু জায়নামাজ ও প্রয়োজনে ছাতা সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ না আনার নির্দেশনা দেওয়া হয়েছে। নামাজ শেষে সবাইকে ধীরে-সুস্থে এলাকা ত্যাগ করার এবং সন্দেহজনক কিছু দেখলে পুলিশ বা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার বাসাবাড়ি, ব্যাংক, এটিএম বুথ, শপিং মল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করার পাশাপাশি সাইবার ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার পুলিশ সদস্যদের ছুটি সীমিত করে সর্বোচ্চ ১০ থেকে ১৫ শতাংশ সদস্যকে ছুটির অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: