রাঙ্গুনিয়া উপজেলার কোদালা জেলে পাড়া থেকে চন্দ্রঘোনা মিনার পাড়ায় যাওয়ার পথে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ৫ জনকে জীবিত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। তবে কণিকা দাশ (১৯) নামে এক নববধূ এখনো নিখোঁজ রয়েছেন।
আহতরা হলেন, রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫) ও রুপন ঘোষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে রাজ ঘোষ ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দুই বছর বয়সী শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কণিকা দাশের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/এসএকে