ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্র পরিচালকের মৃত্যু

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্ত আর নেই। বুধবার (২৭ মে) দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্কের নিজ বাড়ির

2026-05-27T19:04:44+00:00
2026-05-27T19:04:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্র পরিচালকের মৃত্যু
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্ত আর নেই। বুধবার (২৭ মে) দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্কের নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। 

মৃত্যুকালে এই গুণী নির্মাতার বয়স হয়েছিল ৬৫ বছর। সংবাদ প্রতিদিন ও এই সময়সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, আজ দুপুরে নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান অনীক দত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকুরিয়ার কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে দীর্ঘ সময় কাজ করার পর চলচ্চিত্রে আসেন অনীক দত্ত। ২০১২ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ মুক্তি পাওয়ার পর পরই তিনি রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছান। ভৌতিক গল্পের আড়ালে সমকালীন সমাজ ও রাজনীতির তীক্ষ্ণ শ্লেষ আর বুদ্ধিদীপ্ত রসবোধের মেলবন্ধনে তৈরি এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি ‘মাইলস্টোন’ বা মাইলফলক হিসেবে জায়গা করে নেয়। 

এরপর তিনি ‘আশ্চর্য প্রদীপ’, ‘ভবিষ্যতের ভূত’ ও ‘অপরাজিত’-এর মতো বেশ কিছু প্রশংসিত সিনেমা নির্মাণ করেন। সমকালীন বাংলা সিনেমার জগতে ব্যঙ্গাত্মক উপস্থাপনা ও চমৎকার সংলাপের জন্য তিনি সবসময়ই দর্শকদের কাছে এক আলাদা পরিচিতি পেয়েছিলেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ছাদ থেকে পড়ে  ভূতের ভবিষ্যৎ  চলচ্চিত্র পরিচালক  মৃত্যু 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: