কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মেহেন্দিগঞ্জ

বরিশাল ব্যুরো

সারাদেশ

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার (২৭ মে) সকালে আঘাত হানা এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

2026-05-27T19:18:33+00:00
2026-05-27T19:18:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মেহেন্দিগঞ্জ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:১৮ পিএম 
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা লন্ডভন্ড। ছবি : সময়ের আলো
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার (২৭ মে) সকালে আঘাত হানা এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর, দোকানপাট ও বিদ্যুৎ লাইনে। গাছ পড়ে একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ঝড়ে গাছ উপড়ে পড়ে ও ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায় এবং বহু বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সকাল থেকেই পুরো উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ক্ষতির পরিমাণ ব্যাপক। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঈদের আগে বিদ্যুৎ না এলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
উপজেলার পৌরসভার ৯ নম্বর চুনারচর গ্রামে হানিফ পোদ্দারের বাড়ির ওপর একটি বিশাল চাম্পুল গাছ উপড়ে পড়ে। এতে ঘরের বারান্দা ক্ষতিগ্রস্ত হলেও ঘরের ভেতরে থাকা তিনজন অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

হানিফ পোদ্দারের স্ত্রী জানান, হঠাৎ প্রবল বাতাসে বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরই দেখেন তাদের ঘরের ওপর বিশাল গাছটি পড়ে আছে। তারা বলেন, “আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি।”

এদিকে চরগোপালপুর ইউনিয়নের মিটুয়া খেয়াঘাট এলাকায় অবস্থিত একটি রাজনৈতিক দলের অস্থায়ী অফিসও ঝড়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারা পাশে থাকবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, “বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে তালিকা তৈরি করে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।”

/এসএকে
  বিষয়:   কালবৈশাখী  তাণ্ডব  বিপর্যস্ত  মেহেন্দিগঞ্জ  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: