কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয়

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী

2026-05-27T19:37:27+00:00
2026-05-27T19:40:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ৭:৪০ পিএম
ছবি : সময়ের আলো
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি কেরানীগঞ্জের ক্রেতার কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে এবং আগের খামারে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত সেটি সেখানেই লালন-পালন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে থাকা এই বিরল অ্যালবিনো মহিষটির নাম তার বিশেষ চেহারার কারণে রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি দেন খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই।

দুর্লভ গঠন ও চেহারার কারণে দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ৭০০ কেজি ওজনের এই মহিষটি। পরে রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির এটি ৫৫০ টাকা কেজি দরে ক্রয় করেন।

মহিষটি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোর, তরুণ এমনকি নারীরাও ভিড় করেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

/এসএকে
  বিষয়:   কোরবানি  ডোনাল্ড ট্রাম্প  মহিষ  স্বরাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: