ঈদুল আজহার দিন মুসলমানরা ঈদগাহ বা মসজিদে একত্রিত হয়ে ঈদের দুই রাকাত বিশেষ নামাজ আদায় করেন। এই নামাজ শুধু ইবাদতই নয়, বরং মুসলিম সমাজে আনন্দ, ভ্রাতৃত্ব ও একতার প্রতীক। তাই সবাই চেষ্টা করেন সকালেই ঈদগাহে গিয়ে জামাতে শরিক হতে।
তবে কখনো কখনো ঘুম থেকে দেরিতে ওঠা, পথে সমস্যা বা অন্য কোনো কারণে কারও ঈদের নামাজ ছুটে যেতে পারে। তখন অনেকের মনে প্রশ্ন আসে, ঈদের নামাজ কি পরে কাজা করা যাবে?
ইসলামি ফিকহ অনুযায়ী, ঈদের নামাজের আলাদা বিধান আছে। অধিকাংশ আলেমের মতে, ঈদের নামাজের কোনো কাজা নেই। অর্থাৎ, নামাজ ছুটে গেলে পরে তা আর আদায় করা হয় না।
এ অবস্থায় করণীয় হলো, সম্ভব হলে অন্য কোনো ঈদের জামাতে গিয়ে শরিক হওয়া। সেটাও সম্ভব না হলে আল্লাহর কাছে তওবা ও ইস্তেগফার করা
সূত্র : শরহু মুখতাসারিত তাহাবী : ২/১৬১, আলমুহীতুল বুরহানী : ২/৪৯৮, আলহাবীল কুদসী : ১/২৪৪
/এসএকে