‘আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে’

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

রাজধানীর মগবাজারে হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।বুধবার (২৭

2026-05-27T21:10:44+00:00
2026-05-27T21:10:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৯:১০ পিএম 
ছবি : সময়ের আলো
রাজধানীর মগবাজারে হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মগবাজারের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হঠাৎ করেই কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে নামেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন।পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের সময় এবং তত্ত্বাবধায়কের আমলে দেশে স্বাস্থ্য খাতের টাকা লুটপাট হয়েছে। এইজন্য আমাদেরকে পরিস্থিতি সামাল দিতে  পেতে হচ্ছে। আমরা বিপজ্জনক ও অত্যন্ত সীমাবদ্ধ পরিস্থিতির মধ্যে ক্ষমতা গ্রহণ করেছি।

আগামী জুলাইয়ের মধ্যে দেশের সকল হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতির উন্নয়ন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সরকারের গাফিলতিতে আমরা সময়মতো টিকা পাইনি এজন্য হামের প্রাদুর্ভাব বেড়েছে। তবে আমরা বিকল্প মাধ্যমে টিকার সংগ্রহ করেছি এবং বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দুই কিলো বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

এর আগে সকালে কিশোরগঞ্জে ঝটিকা সফরে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য প্রকল্প এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে কিশোরগঞ্জে আসেন। 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকালে মন্ত্রী পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: