ঈদের দিন বাংলাদেশকে উপহার দিতে চান মারিয়ারা

ক্রীড়া ডেস্ক

খেলা

ঈদুল আজহার দিনই মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে রাত ৮টায় মালদ্বীপের মুখোমুখি হবে

2026-05-27T22:32:38+00:00
2026-05-27T22:33:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ঈদের দিন বাংলাদেশকে উপহার দিতে চান মারিয়ারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৩২ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৬ ১০:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
ঈদুল আজহার দিনই মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে রাত ৮টায় মালদ্বীপের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

গোয়ায় ডন বস্কো অনুশীলন গ্রাউন্ডে বুধবার (২৭ মে) বিকেলে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে অধিনায়ক মারিয়া মান্দা জানান, ঈদের দিনে দেশের মানুষকে জয় উপহার দিতে চায় দল।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য ভালো খেলা এবং জয় তুলে নেওয়া।’

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপ স্বাগতিক ভারতের বিপক্ষে ১১–০ ব্যবধানে পরাজিত হয়। ফলে পরিসংখ্যানের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে দলটি।

বাংলাদেশ যদি মালদ্বীপকে হারায়, তাহলে সেমিফাইনালে ওঠার পথে বড় অগ্রগতি হবে। তবে গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে।

গোল ব্যবধানের বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতের বিপক্ষে ফলাফলের ওপর নির্ভর করে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ নির্ধারিত হবে।

তবে বাংলাদেশ দল এখনই বড় সমীকরণ নিয়ে ভাবছে না। অধিনায়ক মারিয়া মান্দা বলেন, তারা ধাপে ধাপে এগোতে চান।

তার ভাষায়, ‘ভারত ম্যাচের আগে কালকের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আমরা এখন শুধু মালদ্বীপ ম্যাচ নিয়েই ভাবছি।’

/এসএকে
  বিষয়:   ঈদ  বাংলাদেশ  উপহার  খেলা  চ্যাম্পিয়নশিপ  নারী দল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: