বিস্ময় আর ইনজুরির মিশেলে ডাচদের চমক

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে দলের ইতিহাসে

2026-05-27T22:49:28+00:00
2026-05-27T22:49:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিস্ময় আর ইনজুরির মিশেলে ডাচদের চমক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও দলে রাখা হয়েছে দলের ইতিহাসে সর্বোচ্চ ৫৫ গোল করা মেমফিস ডিপাইকে। একই শঙ্কা থাকা আর্সেনাল ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারও আছেন স্কোয়াডে।

৩২ বছর বয়সী ডিপাই দীর্ঘদিন ধরেই উরু ও পায়ের পেশির চোটে ভুগছেন। গত দুই মাসে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন তিনি। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে কোচিং স্টাফ।

অন্যদিকে, ২৪ বছর বয়সী টিম্বার মার্চের মাঝামাঝি এভারটনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর কুঁচকির সমস্যার কারণে আর্সেনালের হয়ে টানা ১৪ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবুও কোচ রোনাল্ড কোম্যান তাকে দলে রেখেছেন।

গত জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর বোর্নমাউথের হয়ে সীমিত সময়ে মাঠে নামা জাস্টিন ক্লুইভার্টকেও দলে রাখা হয়েছে। পাশাপাশি মার্চে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের হয়ে লিভারপুলের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়া নোয়া লাং এখন সুস্থ হয়ে দলে ফিরেছেন।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ক্রাইসেনসিও সামারভিল এবং সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন রফস এখনও জাতীয় দলে অভিষেক না হলেও সুযোগ পেয়েছেন। অন্যদিকে দীর্ঘ দুই বছর পর ফিরেছেন মিডফিল্ডার মার্টেন ডে রুন।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল

গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রফস, বার্ট ভারব্রুগেন

ডিফেন্ডার: নাথান আকে, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রিস, জোরেল হাটো, ইয়ান পল ফন হেকে, মিকি ফন ডে ভেন, ইউরিয়েন টিম্বার

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডে ইয়ং, রায়ান গ্রাভেনবার্গ, তিউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, মার্টেন ডে রুন, গুস তিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার

ফরোয়ার্ড: ব্রায়ান ব্রবি, মেমফিস ডিপাই, কোডি হাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রাইসেনসিও সামারভিল, ভাউট ভেগহোর্স্ট

আরবিএন


  বিষয়:   নেদারল্যান্ডস  ডাচ  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: